বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

ইউরোপের শেনজেন ভিসার আদলে ‘জিসিসি গ্রান্ড ট্যুর’ নামে নতুন ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় ছয় দেশ। এগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েত।
শেনজেন ভিসায় যেমন ইউরোপের ২৭টি দেশ ঘোরা যায়, তেমনি এই ভিসায়ও জিসিসিভুক্ত দেশগুলো অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন।
খবর দ্য ইকোনোমিক্স টাইমের

জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এ বছরের শেষের দিকে চালু হবে। ভিসাটি হবে শেনজেন ভিসার মতো।

অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের এক প্যানেল আলোচনায় আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান, এর লক্ষ্য হলো জিসিসি অঞ্চলজুড়ে ভ্রমণকে আরও সুবিধাজনক করা এবং পর্যটনকে উৎসাহিত করা।

ভ্রমণ সংক্রান্ত সেবাদানকারী সংস্থা ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাস আনানে এই ভিসা সম্পর্কে বলেন, একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি এক হাজার ৫০০ দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে। প্যাকেজে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে কয়েক দিন থাকা ও ভ্রমণের জন্য প্রায় চার হাজার থেকে ৫ হাজার দিরহাম খরচ হবে। এই খরচে রাত্রিযাপনসহ ফ্লাইট, হোটেল, যাতায়াত এবং ভ্রমণ—সব খরচ অন্তর্ভুক্ত থাকবে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের হিসাব মতে, এই ভিসা চালু হলে রেকর্ড সংখ্যক পর্যটকের এই অঞ্চল ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল নাগাদ ভ্রমণকারীর এই সংখ্যা দাঁড়াতে পারে ১২৮ দশমিক ৭ মিলিয়নে।

অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট-এর আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড