শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার শেখ সেলিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার

এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের পৌরমেয়র আব্দুল কাদের মির্জা।

তিনি বলেন, সারা বাংলাদেশে প্রচার আছে, শেখ সেলিম ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। আজকে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থেকে অনেকে গ্রেফতার হয়েছে। শেখ সেলিমদের হাত এত লম্বা, ওনারা আজকে ধরাছোঁয়ার বাইরে।

শনিবার (২ অক্টোবর) রাত আটটায় নিজের ফেসবুক পেজের ৩১ মিনিট ৩২ সেকেন্ডের লাইভে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, শেখ সেলিম সাহেব শেখ পরিবারের লোক। আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য। একসময় মন্ত্রী ছিলেন। কী কারণে মন্ত্রিত্ব হারিয়েছেন, জানি না। উনি গোপালগঞ্জ থেকে ভোট করেন। সেখানে ৯৫ ভাগ আওয়ামী লীগ করে। নোয়াখালী এসে নির্বাচন করলে জামানত পাবেন কি না, আমি জানি না। সারা বাংলাদেশে প্রচার আছে, উনি ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। আজকে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থেকে অনেকে গ্রেফতার হয়েছে। শেখ সেলিমদের হাত এত লম্বা, ওনারা আজকে ধরাছোঁয়ার বাইরে।

নিজের প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান শেখ সেলিমের সাথে দেখা করেছেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, আমাদের এলাকার অপরাজনীতির হোতা সেই ছেলে (মিজানুর রহমান) পঙ্গুত্বের অভিনয় করে সেলিমের কাছে গেছেন। সেলিম সাহেব নাকি ডিআইজিকে বলেছেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। আপনার মতো একজন জাতীয় নেতা কিছু যাচাই না করে কেন আমার বিরুদ্ধে অবস্থান নিলেন? বাংলাদেশে এখন একটা কথা আছে, অপরাজনীতির হোতাদের শেল্টার দিচ্ছেন শেখ সেলিম সাহেব। আমি আহ্বান জানাব, নেতৃত্বে আছেন নেতৃত্ব সুলভ আচরণ করেন। আপনারা কী করেন সবাই জানে।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, আপনাদের মাথায় ঢুকেছে জোর করে ভোট নিয়ে আপনারা আবার পরবর্তী সরকার গঠন করবেন। এটা কি রাজনীতি? ভোট চুরি করে বঙ্গবন্ধু নেতা হয়েছেন? ভোট চুরি করে বঙ্গবন্ধু কি প্রধানমন্ত্রী হয়েছেন? এলাকার সাথে সম্পর্কের দরকার নাই। ওবায়দুল কাদের সাহেব আজকে কয় বছর এখানে আসেন না? এলাকার খোঁজ নেয়ার প্রয়োজন নাই। অন্য এমপিদের অবস্থাও একই। দুই-চারজন এলাকায় আসে টিআর–কাবিখার টাকা, রাস্তার কাজের ভাগ নেওয়ার জন্য।

কাদের মির্জা নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামের উদ্দেশে বলেন, আমারে আপনি কোণঠাসা করবেন। আমার কর্মীদের গ্রেফতার করবেন। হত্যা করবেন। আলমগীর সাহেব তো দরজা পাইছে যাইবার লাই। আপনি পালাবার দরজা খুঁজে পাবেন না। সাবধান। ভানুমতীর খেল আমাকে দেখাইয়েন না। আমার কর্মীর ওপর হাত দিয়েন না। এগুলো বন্ধ করেন।

কাদের মির্জা বলেন, আপনাদের ওবায়দুল কাদের ভয় পেতে পারেন, কারণ তিনি তো মানুষের হৃদয়ে নাই। দক্ষিণ এলাকার মানুষ বাড়িঘর হারিয়ে রাস্তার ওপর বসবাস করছে। গত দুই বছরে কোম্পানীগঞ্জে তিনি কোনো উন্নয়ন করেননি। ওনার লোকজন সারা দিন ব্যস্ত নারী নিয়ে। চাকরি দিবে বলে নারীদের এনে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে আর খবর নাই। ওনার লোকজন টাকা ও নারী নিয়ে ব্যস্ত। ওবায়দুল কাদের সাহেব ওনার স্ত্রীর কথায় ঘুমিয়ে আছেন।
তথ্যসূত্র: যমুনা টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন