রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন, বাংলাদেশকে বদলে দিয়েছেন

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন, তিনি বাংলাদেশকে বদলে দেবেন। কথা রেখেছেন। দেশে এখন বড় বড় মেগা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। দেশি-বিদেশি শ্রমিকরা সেখানে কর্মরত আছেন।

শনিবার ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা সরকারি কলেজে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দিয়েছিলেন। তখন অনেকেই এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলেছিল। কিন্তু আজ তা বাস্তবে পরিণত হয়েছে। ২০২১ সালে আমরা বুঝতে পারি, ডিজিটালাইজেশন ছাড়া আধুনিক যুগে আমাদের বেঁচে থাকাটা প্রায় অসম্ভব।

তিনি বলেন, করোনা সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে এখন অনেক ভালো। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে- তা সফল হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা তুলে ধরে বলেন, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটর এক্সপ্রেস ওয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন থেকে ঢাকা পর্যন্ত আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা আজ বাংলাদেশকে বদলে দিতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে কেবল এটা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- পদ্মা কলেজের অধ্যক্ষ জালাল হোসেন, ডা. আব্দুর রহমান পাখি, আব্দুর রহিম, আব্দুর রব মিয়াসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল