বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার সঠিক সময়েই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এবার প্রাথমিকের বই শিক্ষার্থীরা সঠিক সময়েই পাবে। বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলেও আসছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।

রোববার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে পাঁচ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।

উপদেষ্টা বলেন, আমরা এ দেশের নাগরিক। আমাদের বুঝতে হবে পড়াশোনা মানেই হচ্ছে বেশি মার্কস আর একটা সার্টিফিকেট নয়। প্রাথমিক শিক্ষা মানেই হচ্ছে বাচ্চারা মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে, মনের ভাব লিখতে পারবে।

সে প্রাথমিক গাণিতিক নিয়মগুলো পারবে এবং ইংরেজির সঙ্গে পরিচিত হবে। এই বোধ যদি আমাদের থাকে তাহলে আশা করি আমাদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে। আর আমরা যদি ফাঁকির পথে আগাতে চাই তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না। এতে না ব্যক্তির উপকার হবে, না জাতির উপকার হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার দ্বিপান্বিতা দেবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে মোহাম্মদ শামসুল আহসান, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. নূরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী