বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি আনার হত্যা: গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৬ জুন) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সেসময় পুকুরপাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

তিনি মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্য কর্মকর্তাদের নিয়ে ডোবা থেকে মোবাইল উদ্ধার অভিযান তদারকি করেন। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে সেখানে অভিযান চালানোর পর ঝিনাইদহ স্টেডিয়ামের পাশের পুকুরে জাল টানা হয়; সেখানেও কিছু পাওয়া যায়নি।

পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, মামলার সব আসামিকে গ্রেফতারে অভিযান চলমান। পাঁচজন গ্রেফতার হয়েছে, বাকি দুজনকে গ্রেফতারে অভিযান চলছে। আজ ঝিনাইদহে গ্যাস বাবুকে নিয়ে উদ্ধার অভিযান চলছে। যে মোবাইলে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ছবি বিনিময় ও কথোপকথোন করেছিলেন সেটি উদ্ধারে অভিযান চলছে। এই মোবাইল পাওয়া গেলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। ডিবি আন্তরিকতার সঙ্গে তদন্ত করছে।

একই রকম সংবাদ সমূহ

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

বিএনপিতে যোগদান করলেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খাঁন

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণেরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে ৩ জনকে হ*ত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ তারবিস্তারিত পড়ুন

  • জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির
  • মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর
  • আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান
  • ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
  • বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য
  • এমপি আনার হত্যা: ঘুরেফিরে সবকিছুতেই আসছে শাহীনের নাম
  • এমপি আজিম হত্যা: ম্যাজিস্ট্রেট ও বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে যাবে ডিবি
  • এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর রিমান্ড নামঞ্জুর, ঝিনাইদহে অভিযানের নির্দেশ
  • আ.লীগ নেতা মিন্টুকে গ্রেফতার করে আমরা চাপে নেই: হারুন
  • এমপি আনারকন্যা ডরিনকে ডাকলো ভারতের সিআইডি