আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন


আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। সরকারের বিরুদ্ধে ’৭১-এর ঘাতকরা ও ’২৪-এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। জামায়াত আমিরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে।’
তিনি বলেন, ‘জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে। তারা সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা সরকারকে সব সময় সহযোগিতা করবে, যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু জামায়াতের নেতৃত্বে ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে। তারা জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে লংমার্চ করে বেড়াচ্ছে।’
রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে জামায়াত। কিন্তু জামায়াতের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না।’
জামায়াত নেতাদের সতর্ক করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। কাজেই, জামায়াত নেতাদের সতর্ক হতে হবে।’
এর আগে, সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে বলে আশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন


