রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন : কলারোয়ায় মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষে ভোট দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সভার মির্জাপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত বিএনপি অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলারোয়া পৌর সভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন।

প্রধান শিক্ষক সাবেক পৌর কাউন্সিলর রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ শেখ, রফিকুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা বিল্লাল হোসেন, শ্রমিক দল নেতা বাবলু, বিএনপি নেতা আলমগীর কবির, আনিছুর রহমান শেখ, লিয়াকত আলী শেখ, শহিদুল ইসলাম শেখ, আব্দুস সামাদ মিঠু, আব্দুর রহিম, ওসমান আলী, আ.খালেক শেখ, নূর হোসেন, আব্দুল খালেক সরদার, আতাউর রহমান, থানা যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলি হাসান, যুবদল নেতা আমিরুল ইসলাম, তৌহিদুর রহমান, সিরাজুল শেখ, শাহাদাৎ হোসেন, মফিজুল ইসলাম, মুজিবর রহমান, খতিব সরদার, রোমেল, সাগর, শুভ প্রমুখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য এবং প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষে ভোট দিন। নেতৃবৃন্দ আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগীতা, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলশিরে বিশেষ অভযিানে ১৩৫ পসি ইয়াবা ট্যাবলটেসহ মোস্তফা ওরফেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা