বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ বছর হজের খুতবা বাংলায়ও প্রচারিত হবে

পবিত্র হজের খুতবা কয়েকটি ভাষায় অনুবাদ করে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। গত বছর ৫টি ভাষায় অনুবাদ করা হয়েছিল হজের খুতবা। তবে এ বছর হজের আরবি খুতবা বাংলাসহ আরও ১০টি ভাষায় অনুবাদ করে ৫টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

গ্র্যান্ড মসজিদ ও পবিত্র দুই মসজিদ অব জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুলাজিজ আল সুদাইস জানিয়েছেন, ২০২০ সালের হজের খুতবা আরবি ছাড়া আরও ১০টি ভাষায় ৫টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

ভাষাগুলো হলো- বাংলা, ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফেঞ্চ, ম্যান্দারিন, তুর্কি, রুশ ও হাবশি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে যে সকল স্থানে হাজিরা অবস্থান নেন, সে সব জায়গা প্রস্তুত রাখা হয়েছে।
সৌদি সরকার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ বছরে হজের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

হজের অনুমতি ছাড়া বিশেষ এই স্থানে গেলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করার ঘোষণা দেয়া হয়েছে।

এ বছর ৩০ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। ইতোমধ্যে মক্কায় অবস্থান নিয়েছেন নির্বাচিত প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান। এখানে তারা ৪দিন কোয়ারেন্টাইন করবেন। এরপর ৮ জিলহজ বা ২৯ জুলাই মিনায় যাবেন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী