রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে: চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর সময় আছে প্রায় দুই মাস। ফলে দিন যতই কমে আসছে, রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কী ভাবছে?

এ নিয়ে বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম।

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আপনার দলের পরিকল্পনা কি?
মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বিগত দিনে ৩০০ আসনেই নির্বাচন করেছে। নির্বাচনের যদি পরিবেশ পায়, তাহলে ভবিষ্যতেও নির্বাচন করবে। বিশেষ করে লেভেল প্লেয়িং ফিল্ড, অংশগ্রহণমূলক নির্বাচন, মানুষ ভোট দিতে পারে এমন পরিবেশ পেলে নির্বাচনে অংশ নেবে। মোদ্দা কথা, এসব শর্ত পূরণ না হলে ইসলামি আন্দোলন বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নেবে না।

এ সরকারের অধীনে নির্বাচনে যাবেন কিনা?
সৈয়দ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা শুধু মুখে বলে নিরপেক্ষ নির্বাচন দেবে। কিন্তু এ সরকারের অধীনে যে নির্বাচনগুলো কেমন হয়েছে, সেই ব্যাপারে সবাই আমরা জানি। কারণ আমরা এ দেশের মানুষ, আমরা ভোটার। শেখ হাসিনার অধীনে দিনের ভোট রাতে হয়েছে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তার পরে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে একই দশা। দিনের ভোট রাতে। তাহলে জনগণ কীভাবে বিশ্বাস করবে যে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে।
তিনি আরো বলেন, স্বয়ং শেখ হাসিনাও জানে তার অধীনে ভোট নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে এটা শুনলে শয়তানও হাসে। এজন্য এতবড় কাজ করছে তারপরও আস্থা রাখে।
পরিষ্কারভাবে বলে দিতে চাই যে, এ জাতি যতক্ষণ না স্পষ্ট হবে যে, সুষ্ঠু ভোট হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন কোনো নির্বাচনে যাবে না।
তথ্যসূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
  • গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী