রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় আক্রান্ত আরেক ঐশ্বরিয়া

দক্ষিণ ভারতীয় কন্নড় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুনও করোনায় আক্রান্ত। গত সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি এ খবর জানান। তবে তিনি ভালো আছেন।

ইনস্টাগ্রাম পোস্টে ঐশ্বরিয়া লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। আমি এখন হোম কোয়ারেন্টিনে আছি। পেশাদার চিকিৎসকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মানছি। আমার সঙ্গে যাঁরা যোগাযোগ করতে চেয়েছিলেন, তাঁরা নিজেদের দিকে খেয়াল রাখুন। বাসায় থাকুন, ভালো থাকুন। প্লিজ মাস্ক পরুন। আমার পরবর্তী অবস্থা আপনাদের জানাব।’

ঐশ্বরিয়ার বাবা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অর্জুন সারজা বেঙ্গালুরু টাইমস–এর কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। অর্জুন সারজার পরিবারের প্রায় সবাই চলচ্চিত্রের সঙ্গে জড়িত। তাই মেয়েও হেঁটেছেন সেই পথে। ঐশ্বরিয়ার অভিষেক হয় ২০১৩ সালের ‘পাট্টাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে। কন্নড় সিনেমা ‘প্রেমা বারাহ’ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

ঐশ্বরিয়ার কাজিন ধ্রুব সারজা ও তাঁর স্ত্রী প্রেরণা সারজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের খুব সামান্য উপসর্গই ধরা পড়ে। পরবর্তীকালে তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও ঐশ্বরিয়ার পরিবারে একের পর এক শোক লেগেই আছে। ৭ জুলাই ঐশ্বরিয়ার কাজিন অভিনেতা চিরঞ্জীবী সারজা হার্ট অ্যাটাকে মারা যান।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম