শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির ছয় কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা, নিরাপত্তা প্রহরী বরখাস্ত

সোমবার (২০ জুলাই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসানের অফিস কক্ষে ভাংচুর ও তাকে লাঞ্ছিতের ঘটনায় ছয় জন কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারকৃত নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদল (৩৫), এস্টেট শাখার মালী মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৩), ট্রেজারার দপ্তরের অফিস সহকারী আরিফুল ইসলাম শাহীন (৩৯), রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার শাহিন হোসেন (৩৪), ইকবাল হোসেন (৪৫) ও রেজিস্ট্রার দপ্তরের ডেসপাস রাইডার ইমরান হোসেনের (৩২) নামে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর অভিযুক্ত আসামী বদিউজ্জামান বাদলকে গত সোমবার ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে সোমবার এ টি এম কামরুল হাসানের অফিস কক্ষ ভাংচুর ও সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, সদস্য কর্মকর্তা সমিতির সভাপতি প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী পিইঞ্জ ও সদস্য-সচিব কর্মচারী সমিতির সভাপতি এসএম সাজেদুর রহমান জুয়েল। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর জমা দিতে বলা হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, অনাকাঙ্খিত এ ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও মামলা করা হবে। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ