মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় ফের শতাধিক মৃত্যু, শনাক্ত ৫৮৬৯

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬ জনের।এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এর আগে গত ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন।এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন।এসময়ে দেশে ২৭ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় ৮১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৯ হাজার মানুষ এই সংক্রমণে প্রাণ হারিয়েছে। একই সময়ে আরও ৪ লাখ ৩২ হাজার ৭১৬ জন মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৭ লাখ ৫০ হাজার ১১০ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩৯ লাখ ১৫ হাজার ৫৫১ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১৫৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৯৫৬ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১৮ হাজার ৬৮৫ জন। অপরদিকে সুস্থ হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৯১৪ জন।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮২ হাজার ১৬৯। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৯১ লাখ ২০ হাজার ৩৪০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৮৩। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৯ হাজার ২৮২ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৭০১ জন।

সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান,পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, পেরু, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো।

একই রকম সংবাদ সমূহ

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির