বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় ৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা ইয়াকুব আলী (৭০) ও ছেলে আজগর আলী (৫৫)’র মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে মারা যায় ইয়াকুব আলী। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় ছেলে আজগর আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। তিনি নিহত আজগর আলীর খালাতো ভাই।

আজগর আলী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁওয়ের গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৫ জুন ইয়াকুব আলী জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়। এসম তাকে করোনা টেস্টের পরামর্শ দেয় চিকিৎসক। পরে পরিবারের স্বজনেরা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানেই তার করোনা পজিটিভ আসে। পাঁচ দিন পর ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা নেয়া হয়। এসম তারও করোনার পজিটিভ হলে সেইদিন রাতেই তাকে দিনাজপুর আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখখ্যা ৩৫০৯, যার মধ্যে সুস্থ হয়েছেন ২০৪৫জন ও মৃত্যু ৮৩ জনের।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা