শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে কলারোয়া উপজেলা কমিটির সভা || অবগত না করায় সাংবাদিকদের ক্ষোভ

করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়া উপজেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

‘আমার মাস্ক, আমার সুরক্ষা’ শীর্ষক স্লোগানে বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ওই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় বক্তারা করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে চলমান লকডাউন কার্যকরে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য নানান কর্মকৌশল উত্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ‘করোনা মহামারী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। আমাদের সকলকে সহনশীল হয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে আসলে অবশ্যই সকলকে মাস্ক পরিধান করতে হবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকুসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।

এদিকে, জনগুরুত্বপূর্ণ এ সভায় কলারোয়ার কোন সংবাদ কর্মী কিংবা কোন সাংবাদিক সংগঠনকে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।
তারা বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার জন্য সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদ মাধ্যমের কল্যাণে প্রান্তিক জনগোষ্ঠী করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও লকডাউনসহ অন্যান্য প্রচারণা জানতে পারেন। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়া উপজেলা কমিটির ওই সভা সম্পর্কে সাংবাদিকরা আগে থেকে কিছুই জানতে পারে নি বা সংশ্লিষ্টরা অবগত করেননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা

কলারোয়ায় দুই হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন