সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা সংক্রমণ রোধে বেঁচে থাকার তাগিদে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে- এমপি রবি

মহামারী প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য
বিধি মেনে চলা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে সাতক্ষীরাবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মাস্ক পরে থাকুন। করোনার টিকা নিন, জীবন বাঁচান। আপনার হাত পরিষ্কার রাখুন,নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন। যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজেকে এবং আপনার পরিবার ও চারপাশের মানুষদের সুরক্ষিত রাখুন। দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া ৩১
দফা নির্দেশনা মেনে চলুন এবং স্বাস্থ্য বিভাগের দেওয়া পরামর্শ মেনে চলুন। করোনা মোকাবেলায় সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করে করোনা
প্রতিরোধে বিদ্যমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সচেতনতার সাথে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। বাংলাদেশে ইতোমধ্যেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক ভাবে বেড়েছে। করোনা ভাইরাস’র সংক্রমণ রোধ ও বেঁচে থাকার তাগিদে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং সেই সাথে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে এমপি রবি বলেছেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সকলকে অতি দ্রুত করোনার ভ্যাকসিন নিতে হবে।

করোনাভাইরাসের প্রাদূর্ভাব বা সংক্রমণ থেকে বাঁচতে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া। কারণ সাবান পানি দিয়ে হাত ধোয়া হলে তা হাতে থাকা জীবাণুকে মেরে ফেলে। একই কারণে সাবান-পানি না থাকলে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড রাব বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সকলের প্রচেষ্টায় মহান আল্লাহর রহমতে দেশ করোনা মুক্ত হয়ে পূর্বের ন্যায়
স্বাভাবিক জীবন যাপন করবো আমরা আল্লাহর দরবারে এই কামনা করি।”

কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে এমপি রবির পরামর্শ : জ্বর, সর্দি-কাশি এবং
শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। করোনার লক্ষণ সমূহ দেখা দিলে এবং অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন এবং দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ
হাসপাতালে পিসিআর ল্যাবে করোনা‘ টেস্ট করান। সাবান এবং পানি বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাত দিয়ে আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না। কাশি বা হাঁচির সময় আপনার নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে কভার করুন। তাহলে সকলে সুরক্ষিত থাকবেন এবং ভাইরাস ও অন্যান্য সংক্রামকের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে। মাস্ক ব্যবহার
করলে, তা মাস্ক পরা ব্যক্তির থেকে অন্যদের কাছে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে।

শুধু মাস্ক ব্যবহার করলেই কোভিড -১৯-এর সংক্রমণ
প্রতিরোধ করা যাবে না এবং তার পাশাপাশি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধুতে হবে। প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ
রোধে সরকারের নির্দেশনা মেনে মানুষের জীবন বাঁচাতে মানবিক দায়িত্ব পালনে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন, করোনায় দায়িত্বরত চিকিৎসক, মেয়র, ইউপি চেয়ারম্যান ইউপি সদস্যদের নিরলসভাবে কাজ করার জোর আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী

দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০বিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
  • রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি
  • হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন
  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন