সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোরের কেশবপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু মূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বৈশীক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্হ্য বিধি মেনে অত্যন্ত সীমিত পরিসরে

এদিনটি পালন করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২৮ বছরে পদার্পণ  উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

 
অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল গফুর গাফ্ফারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম -আহবায়ক আব্দুর রহমান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম র“হুল আমিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার খান, যুগ্ন- আহবায়ক আবু হাসান, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, মঙ্গলকোট আহবায়ক মোক্তার আলী, যুগ্ম -আহবায়ক শেখ আসাদুজ্জামান আসাদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বিধু মল্লিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা আসাদুজ্জামান আসাদ, রাকিবুল হাসান, আব্দুর রাজ্জাক, হাদিউজ্জামান হাদী, আবু হাসান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক