মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে কবরী ফেরিতে উঠার সময় ফেরির র‌্যাম ভেঙ্গে নদীতে পড়ে যায় বাসটি।

এদিকে ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় কাজ করে।

মেহেরপুরের গাঙনি থেকে প্রায় ৪০ যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্সের যাত্রীবাহি বাসটি ৭ নম্বর ফেরি ঘাটে অবস্থানরত কবরী ফেরিতে উঠার আসে সব যাত্রীকে নামিয়ে ফেরিতে উঠতে যায়। এসময় পন্টুনে উঠার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাম ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় চালকের সহকারী লাফ দিয়ে নেমে যান এবং পরে নদী থেকে উদ্ধার করা হয় চালককে। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে দৌলতদিয়ায় অবস্থানরত বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার ডুবরি দল উদ্ধার কাজ শুরু করে। ১১টা ৫৫ মিনিটের দিকে বাসটিকে টেনে উপরে তোলা হয়।

যাত্রীরা বলেন, বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজ পারভীন বলেন, সচেতনতার বিকল্প নেই। ফেরিতে উঠার আগে সব যাত্রী নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

এর আগে ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে ফেরিতে উঠার সময় পন্টুন থেকে নদী পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এ ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যবিস্তারিত পড়ুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর