শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার (৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে। দারুণ সমন্বয়, গতি ও বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকা দলটি পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে তারা নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। দলের এই সাফল্যে কালিগঞ্জসহ পুরো সাতক্ষীরায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

ছোটদের এই অর্জনকে ভবিষ্যতের সম্ভাবনার বার্তা হিসেবে দেখছেন অনেকে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, ‘গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ খেলেছে। তাদের এই সাফল্য জেলার জন্য গর্বের। আমরা আশা করি, তারা সেমিফাইনালেও একই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে উঠবে।’

রোববার সেমিফাইনালে বরিশাল বিভাগের মুখোমুখি হবে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলটির খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি আত্মবিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর