রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ পিজ্জা মিলান অডিটোরিয়ামে ফ্রেন্ডশিপ কম্ট্যুপিউটার ট্যুর এন্ড ট্যুরিজমের সত্বাধিকারী ও ব্যাংক এশিয়ার কর্মকর্তা রাজু কুমার ঘোষের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পশ্চিমবঙ্গের কলকাতা, বারাসাত ও গৌহাটিতে পিয়ারলেস হসপিটালের পৃথক শাখা রয়েছে বলে আয়োজকরা জানান। সাতক্ষীরায় অচিরেই পিয়ারলেস হসপিটালের ইনফরমেশন সেন্টার চালু করা হবে। সেখান থেকে সকল সহযোগিতা প্রদান করা হবে।

পিয়ারলেস হসপিটালের মার্কেটিং প্রধান ইন্দ্রজিত ব্যানার্জি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে মানুষ বিশ্বাস ও আস্থা নিয়ে ডাক্তারদের কাছে যান। পিয়ারলেস হসপিটাল সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। ইতোমধ্যে ক্যান্সারসহ নানান রোগের আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এখানকার রোগীদের কলকাতায় যেতে হবে এটা জরুরি নয়, বরং এখান থেকে রিপোর্ট পাঠালে আমরা ফাইন্ডিং করে জানাবো তাকে হসপিটালে যেতে হবে কিনা। কোন ডাক্তারদের কাছে যেতে চান আমরা সেই ডাক্তারের সাথে কথাও বলিয়ে দিবো। আমরা ফ্রি পিক আপ সার্ভিস দিয়ে থাকি। মোটকথা আমরা ডায়াগনস্টিক ও চিকিৎসা সেবা সহজলভ্য ও সহজতর করতে সর্বদা প্রস্তুত।

আরএমপি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাতক্ষীরার সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিয়ারলেস হসপিটালের ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রধান নির্ঝর ঘোষ, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, আরএমপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মাহাবুবর রহমান, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী (লাভলু)।

প্রেজেন্টেশন উপস্থাপন করেন মৃত্যুঞ্জয় দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা অবিরা সুলতানা।

আয়োজকরা জানান, পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা নিতে বাংলাদেশের রোগী ও স্বজনরা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন রাজু ঘোষ (মোবাইল ০১৭৬১-৫৬৭৩৪৬) ও নির্ঝর ঘোষ (মোবাইল: +91 99033 05186) এর সাথে।

অনুষ্ঠানে চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, ইত্তেফাকের আরিফ মাহমুদ, বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস, ভয়েজ অব সাতক্ষীরার সুমন মুখার্জী, ডেইলি ক্যাম্পাসের হোসেন আলী, সংগীত শিল্পী চৈতালী মুখার্জী, দেশ টিডির ক্যামেরাপার্সন চন্দন চৌধুরীসহ জেলার আরএমপি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা ও গ্রাম ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ