মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অগ্রগতি সংস্থার উদ্যোগে

কলারোয়ায় উগ্রপন্থা প্রতিরোধে জনসম্পৃক্ততা নিশ্চিতকরণে সেমিনার

কলারোয়ায় উগ্রপন্থা প্রতিরোধে জনসম্পৃক্ততা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই সেমিনারের আয়োজন করে অগ্রগতি সংস্থা।

সংস্থাটির কলারোয়া শাখা অফিসে পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলা মনো সামাজিক সহায়তা দলের সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উগ্রবাদ প্রতিরোধে জনসম্পৃক্ততা নিশ্চিত করণের লক্ষে বর্তমান যুব সমাজ যাতে বিপদে চলে না যায় সেজন্য মনো সামাজিক সহায়াতা দলের সদস্যরা কি ধরণের কার্যক্রম পরিচালনা করছে এবং আগামী তিন মাস কি কি উদ্যোগ গ্রহন করবে সেই বিষয়ে পরিকল্পনা তৈরী করা হয়।
বক্তারা উগ্রপন্থা প্রতিরোধে সামাজিক সহায়তা প্রদানের পদ্ধতি ও সামাজিক সহায়তার নৈতিক মানদন্ডের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যপক আবু বক্কর সিদ্দিক, কলারোয়া পাবলিক ইন্সিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলী, সমাজসবী রেজোয়ানা পারভীন লিলি প্রমুখ।

সেমিনারে বর্ণিত বিষয়ের উপর উপস্থাপনা করেন ও প্রশিক্ষক ছিলেন কলারোয়া অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সানাউল বাসার, ডাটা এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মঈনুদ্দীন আহমেদ ও ফিল্ড অফিসার আল আমীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন