সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উলামা পরিষদের মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উলামা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পথভ্রষ্ট সাদপন্থিদের বর্বরোচিত হামলায় টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথীগণ নিহত ও আহত হওয়ার প্রতিবাদে রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় ওলামা পরিষদ, কলারোয়া শাখার আয়োজনে উপজেলা প্রেস ক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত মুসল্লিরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সাদিয়ানীর আস্তানা, এই বাংলায় চলবে না’, ‘কাদিয়ানী গেছে যেই পথে, সাদিয়ানী যাবে সেই পথে’, ‘খুনি কখনো দ্বীনের দ্বায়ী হতে পারে না’, ‘যে হাত অস্ত্র ধরে, সে হাত ভেঙে দাও’, ‘ঠাঁই নাইরে ঠাঁই নাই, এতায়াতিদের ঠাঁই নাই’, ‘সাদপন্থিদের হটাও, দ্বীন বাঁচাও’, ‘তাবলীগের নামে সাদিয়ানী ফেতনা বন্ধ কর, করতে হবে’, এই স্লোগান দিতে থাকেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদপন্থিদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আমাদের আরও শতাধিক সাথী। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই সাদপন্থিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। এটা আর হতে দেওয়া হবে না। যারা ইসলামের কটূক্তি করে তারা আওয়ামী লীগের দালাল। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, মুফতি ইমরান হোসেন, মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুল রকিব, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা ওমর ফারুক, মাওলানা খাইরুল ইসলাম, ক্বারী ইসলাম হোসেন প্রমুখ। সর্বশেষে মুফতি হাফিজুর রহমানের পরিচালনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন