রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকের ওপর হামলা: সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা

সাতক্ষীরার তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে মেয়ের জন্ম নিবন্ধন এবং ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে গেলে দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশাররফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, অর্থ সম্পাদক আলী মুক্তদা হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রানী, রিয়াজুর ইসলাম, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, এ ছাড়া উপস্থিত ছিলেন আবু রাইহান, রুহুল আমিন, আরিফুল ইসলাম, আজাহারুল ইসলাম, রবিউল ইসলাম, প্রমুখ।

সভায় হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টায় দিকে ইসলামকাটী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় সন্ত্রাসী রমজান আলী সরদার কতৃক সাংবাদিক হামলার শিকার হয়। এবং মাথায় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।

এ ঘটনায় সাতক্ষীরা তালা থানায় মামলা দায়ের করা হলেও সন্ত্রাসী রমজান আলী সরদার কে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তবে তালা থানার ওসি শাহিনুর রহমান মামলা গ্রহণ করে আসামীদেরকে গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেছেন। সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলা কারীদের বিচার নিশ্চিত করা হবে। এই ঘটনার জন্য আমি নিন্দা জানাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে ৫ জনের নামে থানায় লিখিতবিস্তারিত পড়ুন

  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক