শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কর্মশালা

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্র সচিব ভেন্যু প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন। কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদিন, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, আইসিটি অফিসার মোতাহার হোসেন, হল সুপার প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক শফিউল আজম, মো.আনারুল ইসলাম, মহসিন কবির, আবুবকর ছিদ্দীক, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান, মো. তজিবুর রহমান প্রমুখ। কর্মশালায় অতিথিবৃন্দ আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কক্ষ পরিদর্শকসহ পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। সেই সাথে পরীক্ষা পরিচালনার বিধিবিধান সঠিকভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ