বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগে ‘মহান মে দিবস’ উদযাপন

কলারোয়ায় কয়েকটি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টায় বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক, ইলেকট্রিশিয়ান শ্রমিক, রিকশা-ভ্যান চালক শ্রমিক, কৃষি, হোটেল ও পরিবহনসহ নানা ট্রেডভুক্ত শ্রমিক সংগঠন ও ইউনিয়ন।

র‌্যালি শেষে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান।

সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মতিউর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদকের পরিচালক ডক্টর খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস আলী বাবু, কলারোয়া থানার সেকেন্ড অফিসার সজীব, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম, উপজেলা নির্মাণ ট্রেডের সহ-সভাপতি ইসরাফিল হোসেন, দর্জি ট্রেডের সভাপতি আবু সুলাইমান, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মশিউর রহমান, কৃষি ট্রেডের সভাপতি ইলিয়াস কবির প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!