শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আনন্দঘন পরিবেশে সোমবার(১০ এপ্রিল) সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস।

বক্তব্যে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, আগামীতে সংগঠনটি গরিব, দু:খী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কলারোয়ার সকল সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্ব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুন্টু, উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, দপ্তর সম্পাদক শামিম হোসেন । সংঘের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংঘের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি- সম্পাদক, সদস্যবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দু:স্থ ও অসহায় মানুষের ঈদ উপহার বিতরণ কার্যক্রমে আর্থিক সহ সার্বিক সহায়তা করেন সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এম,এম আলতাফ হোসেন লাল্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক। উল্লেখ্য, অনুষ্ঠানে পৌর সভাধীন ৯ টি ওয়ার্ডের দেড়শত গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুরুপভাবে ঈদুল ফিতরের পূর্বে সংঘের পক্ষ থেকে পর্যায়ক্রমে ১২টি ইউনিয়নে তালিকাভূক্ত দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান