শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত ইউএনও’কে হোমিওপ্যাথিক কলেজে সংবর্ধনা

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস’কে সংবর্ধনা দিয়েছে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। পদাধিকার অনুযায়ী তিনি উক্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি।

সোমবার (২৩ মে) দুপুরে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিকের সভাপতিত্বে ঐ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি রুলী বিশ্বাস বলেন, এমন সুন্দর ও জমকালো অনুষ্ঠানে আসতে পেরে আমি অভিভূত।আমি যতদিন এই কলারোয়ায় আছি আমি মনে করি আমি এই কলারোয়ার-ই মানুষ। এই কলারোয়ার জন্য আমি কাজ করে যেতে চাই।  এই কলেজটি আমারই প্রতিষ্ঠান। এর উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একজন রোগীর চিকিৎসকের সেবার পাশাপাশি সুন্দর ব্যবহার ও সুন্দর পরিবেশের প্রয়োজন রয়েছে। কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সবুজঘেরা ও কোলাহল মুক্ত পরিবেশ সেই শূন্যতা পূরণ করবে। হোমিওপ্যাথির উন্নয়নে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ইউনুস আলী, অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের উপদেষ্টা প্রফেসর আবু নসর, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, পরিচালনা পর্ষদের সদস্য ও কাজীরহাট কলেজের শিক্ষক ডা. আশিকুর রহমান, সাবেক পরিচালনা পর্ষদের সদস্য প্রয়াত ডা. আনিছুর রহমানের পুত্র ডা. শফিকুর রহমান, স্থানীয় চিকিৎসক বৃন্দ, কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকল বর্ষের নিয়মিত ছাত্র ছাত্রীবৃন্দ সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা