বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপন ভাই ও বোন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি প্রবাসী ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩ বছর) ও ছেলে সানজাদুল ইসলাম (১৬ মাস)।

জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ডিএম আফতাবুজ্জামান জানান, শিশু দুটির পিতা সৌদি আরব প্রবাসী। ঘটনার সময় শিশু দুটি ঘরের মধ্যে খেলা করছিলো। তাদের মা রেখা খাতুন ঘরের বাইরে কাজ করছিলেন ও মোবাইলে স্বামীর সাথে কথা বলছিলেন। কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখেন শিশু দুটি সেখানে নেই। পাশের দাদা-দাদির বাড়িতে গিয়েও সেখানে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির একেবারে পিছনের একটি ছোট পুকুরের পানিতে দুই শিশুকেই ভেসে থাকতে দেখা যায়। তাৎক্ষনিক তাদের পানিতে উঠানো হলেও ততক্ষণে তারা মারা গেছেন।

ইউপি সদস্য আফতাবুজ্জামান আরো জানান, শিশু দুটির পিতা প্রবাসে থাকায় তাদের ছোট দাদা আব্দুল গফুর ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন। থানার এসআই সুব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। দাফনের অনুমতি বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে থানা পুলিশ কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে অবহিত করেন। তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে অনুরোধ করলে শিশু দুটির দাদা, ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে সন্ধ্যায় লাশ দুটি দাফন সম্পন্ন করেন।

কলারোয়া থানার এসআই সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ