শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় রবি- ২৩-২৪’ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, খেসারী ও সূর্যমুখি ফসলের উতপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রান্তীক কৃষক- কৃষানীদের মাঝে কৃষি প্রনোদনা হিসাবে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

রবিবার(২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা খান মো: আবরারুর রহমান, বিআরডিবি কর্মকর্তা জি,এম সোহেল’ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষক- কৃষাণীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া।

সভা শেষে বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত ৪ হাজার ৫৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে উদ্বোধনী দিনে ১০০ শত জন কৃষক পরিবারের মাঝে প্রতি বিঘার জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি(ডাই এ্যামোনিয়াম ফসফেট) ও ১০ কেজি এমওপি( মিউরেট অব পটাশ) সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ জানান, পর্যায়ক্রমে তালিকাভূক্ত অনুপস্থিত কৃষকদের মাঝে সরকারি বরাদ্দকৃত ওই কৃষি উপকরণ বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত