মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিতে চন্দনপুর

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের তৃতীয় খেলায় ঘোনা ফুটবল একাদশ ২-১ গোলে হারিয়েছে চন্দনপুর আরএম প্রগতী সংঘ।

শনিবার (৩০ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ওই খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে গোলশুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।

বিরতীর পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে চন্দনপুর আরএম প্রগতী সংঘের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় সাব্বির হোসেন গোল করে দলকে এগিয়ে নেন। ৩৪ মিনিটে চন্দনপুরের ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল গোল করে ব্যবধান বাড়ান। ৩৬ মিনিটে ঘোনা ফুটবল একাদশের ১৩নম্বর জার্সিধারী খেলোয়াড় একটি গোল শোধ করলেও নিজেদের পরাজয় এড়াতে পারেনি।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও রুস্তম আলী।

অসংখ্যা দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, কপাই সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, কলারোয়া ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাইল, রিপোর্টার হাবিবুর রহমান রনি, কেঁড়াগাছি প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া ক্রিকেট একাডেমির কোচ নাজমুল হাসনাইন মিলন, প্রাক্তন ফুটবলার খালিদ, সোহাগ হোসেন, ক্রিড়া প্রেমী মফিজুল ইসলাম, রুস্তম, সিয়াম, রাসেল প্রমুখ।

এদিকে, খেলা শেষে চন্দনপুর টিমের কয়েকজন খেলোয়াড়কে কতিপয় ব্যক্তিরা মারধর করে বলে অভিযোগ করেছেন চন্দনপুর টিমের অন্যতম খেলোয়াড় সাব্বির হোসেন। এতে খেলোয়াড় শহিদুল্লাহ সহ কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (৩১ অক্টোবর) বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় সপ্তমগ্রাম ফুটবল একাদশ বনাম কলারোয়া ফুটবল একাডেমি পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১