শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দুই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় কয়লা বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন।

কুশোডাঙ্গা নির্ধারিত সময়ে ১-০ গোলে কয়লাকে পরাজিত করে।

দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় কেরালকাতা বনাম কেঁড়াগাছি ইউনিয়ন।

নির্ধারত সময়ে কেঁড়াগাছি ইউনিয়ন ২-০ গোলে কেরালকাতাকে ইউনিয়ন কে পরাজিত করে।

খেলাদুটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন, মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, রুস্তম আলী ও জাহাঙ্গীর হোসেন।

এই টূর্ণামেন্টে খেলোয়াড় বাছাই কমিটির দায়িত্ব পালন করছেন অফিসার ইন চার্জ ( তদন্ত) মোঃ হাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রনজিত হালদার, ডাঃ বাপ্পী দাস, ও ডাঃ তরিকুল ইসলাম, বি,আর,ডি,পি অফিসার মোঃ সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন, ও রেজাউল করিম লাভলু।

এছাড়া সারাদিন খেলাগুলি উপভোগ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা, পৌরসভা মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, চেয়ারম্যান শেখ সোহেল রানা, আফজাল হোসেন হাবিল, স,ম,মোরশেদ আলী, ডালিম হোসেন সহ, ফায়ার সার্ভিস অফিসার শরিফুল ইসলাম, বি,এম,আব্দুর রশিদ কচি, এ্যাডঃ শেখ কামাল রেজা, নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান (রনি), ক্রিড়াপ্রেমী সিয়াম, মুন্না, মনি, লাভলুসহ বিপুল সংখ্যক দর্শক।

২১তারিখ শনিবার বিকাল ৩টায় একই মাঠে আজকের বিজয়ী কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কেঁড়াগাছির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক