বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর চাচা ব্যাংকার আব্দুর রশিদ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর চাচা তুলসীডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ (৬৭) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সদ্য প্রয়াত আব্দুর রশিদ শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে অসুস্থতাজনিত কারণে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা রবিবার যোহর নামাজের পর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনায় মরহুমের প্রতি শ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোবাইলের মাধ্যমে বক্তব্য দেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্ল্যাহ, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ মাওলানা মুহা. আইয়ুব আলী, প্রফেসর ডাক্তার মো. জাফর উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুমের ভাতিজা শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, মরহুমের একমাত্র পুত্র শেখ তৌফিক হাসান বাবু। জানাজায় বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন কলারোয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল বারী।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর চাচা ব্যাংকার আব্দুর রশিদ এঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক তাওফিকুর রহমান সনজুসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা