বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ইসলামকাটিতে আসন্ন দূর্গাপূজায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময়

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে হিন্দু সম্প্রাদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বাজায় রাখা ও শঙ্কামুক্ত ধর্মীয় উৎসব পালক করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক হোসেন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার।
বক্তব্য রাখেন, ইউপি সদস্য এজাহার আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল আমিন, আসাদ মৃধা, খায়রুল ইসলাম, মাসুম বিল্লাল গাজী, মোঃ খসরুর রহমান, ফেরদৌস মোড়ল, লাকি খাতুন, বিলকিস আরা, জয়ন্তী দাস, ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিকাশ মজুমদার সাধারণ সম্পাদক অরুণ কুমার মল্লিক।
তালা থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে পূজা উৎযাপন অন্য বারের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে হবে। আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য তালা থানার পুলিশ দিনরাত পরিশ্রম করে চলেছেন। আমি থানার প্রতিটি ইউনিয়নে সকল পূজা কমিটির সাথে যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের টহল পুলিশদল সাথে সাথে সেখানে হাজির হবে। তবে ভালো ভাবে পূজা করতে হলে পূজা কমিটিকে সতর্ক থাকতে হবে। আনছারদের সাথে তাদেরও ডিউটি করতে হবে। কোনো ক্রমেই পূজা মন্দির অরক্ষিত রাখা যাবে না।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ইসলামকাটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে পূজা উৎযাপনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগীতা করা হবে। প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য ও গ্রামপুলিশ সর্বক্ষণ তদারকি করবেন। আমিও বিসর্জনের দিন পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণ করব। আমি বিশ^াস করি আমার ইউনিয়নে পূজা উৎযাপনে কোনো সমস্যা হবে না এবং যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগীতায় কঠোর হস্থে দমন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার