বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচার, থানায় দুই জিডি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি খুলে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তমূলক পোস্ট শেয়ারের অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কুশুলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল আলম এবং কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান থানায় পৃথক জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হাইব্রিড নেতা’, ২৪ সেপ্টেম্বর তারিখ সকাল ১০ টার দিকে ‘মানবতার ফেরিওয়ালা’ এবং অৎরভ চধৎ নামক আইডি থেকে আপত্তিকর ছবি আপলোড করে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দের নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা লিখে পোস্ট করে অপপ্রচার চালায়। এর ফলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপকভাবে মানহানি ঘটছে বলে জিডিতে উল্লেখ করেছেন বিএনপি নেতা শেখ খায়রুল আলম।

অপরদিকে, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান জিডিতে জানান, গত ২৬ সেপ্টেম্বর তারিখ বিকেল ৪ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক একটি ফেসবুক আইডি খুলে সেখানে তার ছবি আপলোড করে দেশের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রকার পোস্ট আপলোড করতে থাকে। ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক আইডি থেকে ভবিষ্যতে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় পোস্ট করে বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে হয়রানি করতে পারে সে আশংকায় থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতা শেখ আব্দুর রহমান।

ফেসবুকে একাধিক আইডি খুলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জনপ্রিয় নেতাদের নামে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালানোর ঘটনায় দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের চিহিৃত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার