বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ আটক তিন

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন (৪৫), মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।

কাটিয়া সরকারপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান আটক ব্যক্তিরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে ধরে সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী টাকা অনতিবিলম্বে না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদ আলী চাঁদার টাকাসহ রেজাউল ইসলাম খোকন ও একটি ওয়ান শ্যুটারগানসহ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।এঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা