মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএম নজরুল ইসলামসহ প্রয়াত নেতাদের স্বরণে ইফতার ও আলোচনা সভা

সাতক্ষীরার কলারোয়ায় মুক্তিযুদ্ধের সংগঠক কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, আশরাফ আলি সোনা কাজি, ডা.আবুল হাসানাত,স.ম আনারুল ইসলাম,আব্দুল ওহাব কাজি ও বাবলুসহ প্রয়াত নেতাদের স্বরণে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকালে উপজেলা আ’লীগের আয়োজনে কলারোয়া সরকারী জিকেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে  ইফতার পূর্ব আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিঃ শেখ মুজবুর রহমান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু  সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা সরদার মুজিব, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা.মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত বাবুল আক্তার, জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা শেখ আমজাদ হোসেন, মহিলা সদস্য মাহফুজা খাতুন রুবি, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, আ’লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সা. সম্পাদক এ্যাড. কামাল রেজা, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজি, ডালিম হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম,সাবেক জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান,শ্রমিক নেতা আব্দুল রহিম, আ’লীগ নেতা মশিয়ার রহমান প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার পৌর সদর ও ১২টি ইউনিয়ন থেকে আসা আ’লীগ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওঃ মতিয়ার রহমান। দোয়া শেষে উপস্থিত সবাইকে ইফতার করানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত