সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন উপজেলা স্কাউটসের

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন অভিযান অব্যাহত রেখেছে উপজেলা স্কাউটস।

বৃহস্পতিবার কলারোয়া উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের নেতৃত্বে লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল, দমদম হাইস্কুল, বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুল, বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসা, সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল, বুঝতলা বিবিআরএনএস হাইস্কুলে দিনব্যাপী বৃক্ষরোপন করা হয়। এসময় স্কাউটসের ইউনিট লিডার স্বপন চৌধুরী, শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, মিজানুর রহমান, কবিরুল ইসলাম লিটন, শেখ শাহাজাহান আলী শাহিনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন ও ছাত্রছাত্রীরা বৃক্ষরোপন অভিযানে অংশ নেন।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, ‘পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও স্কাউটসের পক্ষ থেকে বৃক্ষ রোপন কার্যক্রম পরিচালিত হবে।’
তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট খোলার তাগিদ দেন।

উল্লেখ্য, বুধবার কলারোয়া উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন। ‘পৃথিবীটাকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো’ -শীর্ষক শ্লোগানে উপজেলা স্কাউটস এ বৃক্ষ রোপন অভিযান পরিচালনা করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত