মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কলারোয়া বাজারে বুশরা সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, সমিতির ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের আমানতের টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ জমা রাখলেও এখন তারা টাকা ফেরত পাচ্ছেন না। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে।

বক্তারা বলেন, কেউ চিকিৎসার জন্য, কেউ সন্তানের লেখাপড়ার জন্য আবার কেউ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে এই সমিতিতে টাকা জমা রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে গ্রাহকদের আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন