মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জেঠুয়া কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জেঠুয়া ঘের খাল (১ হাজার ৩৮০ মিটার) ও দুধের খাল (৭৪০ মিটার) খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (১৩ মে) এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, এলজিইডি অফিসের সার্ভেয়ার মো. সালাম হোসেন, কমিউনিটি অর্গানাইজার সুমন কুমার নাগ, সমিতির সভাপতি, এলসিএস কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, পর্যায়ক্রমে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নে খাল খননের কাজ সম্প্রসারণ করা হবে।

নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান বলেন, একসময় দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রাণশক্তি ছিল খাল। বর্তমানে খাল খননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

একই রকম সংবাদ সমূহ

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি

বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুসবিস্তারিত পড়ুন

ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা

তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা