সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ সদস্যদের প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট প্রদান

কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যদের মাঝে ৩২ তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে সফল অংশগ্রহনে প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ঢাকার গাজীপুর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে সম্প্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে সফল স্কাউট সদস্যদের অর্জিত সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার(৩ ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক মাস্টার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কাউটের মেয়ে দলের ইউনিট লিডার শিক্ষিকা শেখ মর্জিনা খাতুন, স্কাউটের ইউনিট লিডার মাস্টার শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য উৎস কুমার দাশ, শেখ মাহমুদুল হাসান, ইমরান হোসেন, চৈতি খাতুন, নিয়াজ আহম্মেদ খান সহ গ্রুপের অনান্য সদস্যবৃন্দ।

সফল স্কাউট সদস্যদের উপহার হিসাবে সনদ পত্র, ক্রেস্ট, স্টিকার, চাবির রিং ও কোট পিনরপ্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৯-২৭ জানুয়ারি ২০২৩’ ঢাকার গাজীপুরে, জাতীয় স্কাউট প্রষিক্ষণ কেন্দ্রে’ এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ

কলারোয়া পৌরসভা এলাকার হাসপাতাল সড়কের নজরকাড়া ইউনিব্লক রাস্তা শেষ হতেই শুরু হয়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত