বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর

কলারোয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার-মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাঠকপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’এ সংবাদ প্রকাশের পর মাংস বাজারসহ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির অভিযোগে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে সাতক্ষীরার কলারোয়ায় সিলিন্ডার গ্যাস, মুদি ও মাংস ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কলারোয়া পৌর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড তাহমিনা সুলতানা নীলা।

অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় পাইলট হাইস্কুল মোড়ের দোস্তি অটো মবিল ট্রেডার্সে সিলিন্ডার গ্যাসের দাম বেশি রাখায় ৩হাজার টাকা, চৌরাস্তা মোড়ের ঘোষ ট্রেডার্সকে ১হাজার টাকা, মুদি দোকান প্রকাশ ঘোষকে ১হাজার টাকা ও গরু মাংসপট্টিতে মোসাব্বিরের মাংসের দোকানে ১হাজার টাকাসহ ৪টি দোকানে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড তাহমিনা সুলতানা নীলা বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ৪জন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়ে তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে বাজার মনিটরিংয় ও এ ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘নিত্যপণ্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, হোটেল ব্যবসায়ীদের খাদ্য ভেজাল, মিষ্টি দোকানে পচাবাসী খাবার রাখা, পাইকারী ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের পন্য মজুদ করা হচ্ছে কিনাসহ বিভিন্ন সামগ্রিক বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বেঞ্চ সহকারী ভূমি অফিসের প্রনব কুমার, পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত