বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রিয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচচু, সাবেক সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক রহুল আমিন, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস্এম আব্দুল করিম, যুগ্ম সম্পাদক সাংবাদিক শামসুর রহমান লালটু প্রমুখ।

বক্তারা শিক্ষকদের ঐক্য, মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

এর আগে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত সভাপতি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকি বিল্লাহ শাহি এবং সাংগঠনিক সম্পাদক খোরদো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষক আব্দুল আলিমসহ ৪১ জন সদস্য শপথ গ্রহণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন