বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান বিশ্ববিদ্যালয়ের ভিসির ভাই

কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমানের বড় ভাই সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) সকাল দশটায় উপজেলার কুশোডাঙ্গার নিজ বাড়ির আঙিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন মরহুমের মেঝ ভগ্নিপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব খ.ম কবিরুল ইসলাম, মেঝ ভাই নর্দান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মরহুমের একমাত্র জামাতা পুলিশ সুপার মাহবুব, শ্যালক তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ ও কুশোডাঙ্গা হাইস্কুলের শিক্ষক আল মামুন।

মরহুমের ছোট ভাই সোনালী ব্যাংকের এজিএম আসাদুজ্জামান, বড় ভগ্নিপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কবিরুল ইসলাম, সেঝ ভগ্নিপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম সচিব আবুল হাসান, ছোট ভগ্নিপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর রবিউল হোসেন, সাতক্ষীরায় মেডিকেল কলেজের পরিচালক কুদরত-ই-খোদাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অসংখ্য মুসল্লী জানাজায় অংশ নেন।

জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আরশাদ হোসেন। জানাজা পূর্ব আলোচনা সঞ্চালনা করেন আজিজুল হক বাবু খান। জানাজা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর আলী।

উল্লেখ্য, মাথায় ব্রেন টিউমার ও ক্যান্সার আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামান (৬০) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, এক কন্যা, ২ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ওই গ্রামের আতিয়ার সরদারের বড় পুত্র।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা