মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময়ে স্বপন এমপির ভাই ডিটু

জাতীয় সংসদ নির্বাচনের পরদিন সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই মো. আবু নাসির ডিটু।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে এসে কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

আলাপকালে বিশিষ্ট ব্যবসায়ী ডিটু বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ চেয়ার একজন মানুষকে দায়িত্ববান করে তোলে। আমার ভাইয়ের নতুন পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি। মানুষ ভুলের উর্ধ্বে নয়, সুতরাং কোন ভুল ত্রুটি হলে নির্দ্ধিধায় জানাবেন, সংশোধন করতে সুযোগ দিবেন। জনগণের বিপুল রায়ের সফলতা আমরা সকলের সাথে ভাগাভাগি করে নিতে চাই। এলাকা ও সাধারণ মানুষের কল্যাণে আমরা আমৃত্যু কাজ করে যাবো।’

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংবাদিক শেখ তারিকুল ইসলাম, জুলফিকার আলী, শেখ রাজু রায়হান, আ.লীগ নেতা লেলিন, আবু জাফর সরদার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা