শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক সাংসদ হাবিবের ভাবি ও সাংবাদিক কামরুলের বোনের ইন্তেকাল

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের বোন এবং বিশিষ্ট বই ব্যবসায়ী রজিবুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন লিলি (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা সুফিয়া খাতুন লিলি কলারোয়া বাজারের বই বিতান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রজিবুল ইসলামের সহধর্মিণী এবং বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড় ভাবি।

মরহুমার ভাই সাংবাদিক রাশেদুল হাসান কামরুল জানান, গত মঙ্গলবার রাতে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে তাঁর বোনের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, অস্ত্রোপচার সফলও হয়। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনো ত্রটি ধরা পড়েনি। অথচ বুধবার দুপুর থেকে শারীরিক অবস্থার ক্রম অবনতি ঘটতে থাকে। এরপর বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মরহুমার পিতার বাড়ি কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামে। তাঁর পিতার নাম মুছা আলি শেখ। আকস্মিক এই মৃত্যুতে এই পরিবারের ৩ কন্যা তুলি, তৈশী, ত্রয়ী শোকে পাথর হয়ে গেছে। শোকস্তব্ধ হয়ে গেছে গোটা পরিবার, স্বজনসহ প্রতিবেশীরা।

এদিকে সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের বোন সুফিয়া খাতুন লিলির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সকল সাংবাদিক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কলারোয়া ফুটবল ময়দানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা