শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার : উজবেকিস্তানের রাষ্ট্রপতি

উজবেকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সে দেশের রাষ্ট্রপতি শাভকত মিরোমনোভিচ মিরযিইয়োইয়েভ এর নিকট পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের মধ্যে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশকে উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন।

তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন।

তিনি প্রধানমন্ত্রী কর্তৃক প্রণীত ‘রুপকল্প-২০৪১’ এর প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি তৈরি পোশাক, ওষুধ শিল্প, কৃষি ও পর্যটন খাতে বাংলাদেশের সাথে উজবেকিস্তানের বানিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের
পাশাপাশি বিনিয়োগ ক্ষেত্রে যৌথ প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।
তিনি যোগ করেন যে, এখন সময় এসেছে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর আয়োজন করার।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের সাফল্য ও অর্জনের কথা তুলে ধরে দু’দেশের মধ্যে বিরাজমান ভাতৃপ্রতিম সম্পর্কের সকল ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ক্ষেত্রে যে অফুরান সুযোগ রয়েছে তা আরো অর্থবহ করতে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেন।
তিনি দু’দেশের জনগনের মধ্যোকার বন্ধুত্ব ও বোঝাপড়াকে আরো গভীর ও শক্তিশালী করার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ