রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কামরুল হাসান:  বাংলাদেশ স্কাউটস, কলারোয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭জানুয়ারি) বেলা ১১টায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন স্কাউটস এর উপজেলা সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলাম। কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা কৃষকদলের আহবায়ক বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষক মনিরুজ্জামান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, গ্রুপ লিডার প্রাধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আরশাদ আলি, প্রধান শিক্ষক তাহমিনা পারভীন লিলি, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক কামরুল ইসলাম, কমিশনার প্রধান শিক্ষক আব্দুল মোতালেব নির্বাচিত হয়েছেন। ত্রি-বার্ষিক কাউন্সিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মফিজুল ইসলাম, আশেকুজ্জামান, মধুসূদন মন্ডল, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক দয়াময় হালদার, ডি,আর,সি, এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা জেলা কমিশনার আব্দুল মাজেদ, জেলা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কলারোয়া উপজেলা স্কাউটস এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ