কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত


কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগেই হতে পারে এই ঘৃন্য মুলক অপরাধ রোধ করতে। যে যেখানে আছেন বা থাকেন সেখান থেকে পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এমন মন্তব্য করলেন- কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর২০২৫) তারিখ সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব শফিজুল ইসলাম, ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মেশারফ হোসেন, মোস্তফা জামান, উদ্যেক্তা সারমিন আক্তার, মাসুম বিল্লাহ, সাতক্ষীরা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এম আর এসসি কোঅর্ডিনেটর হুমায়ন রশীদ, কলারোয়া ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার হাসান আল মামুন।
মানব পাচার প্রতিরোধ সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান (ভাররপ্রাপ্ত) সোনিয়া লায়লা সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে জোর দিয়ে বলেন, মানব পাচার আইনি অধিকারের বিষয়ে আমাদের সকলকে আরও সজাগ থাকতে হবে, যাতে করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার পায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন


