বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ছেলে আবির যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ার ছেলে আবির হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
নিহত আবির হোসেন (৩৮) উপজেলার হেলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শপিংমলে গত ৩০ ডিসেম্বর মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ বোন ৫ ভাইয়ের মধ্যে মধ্যে নিহত আবির সবার ছোট। ২০২২ সালের ৩০ ডিসেম্বর স্বপ্ন পূরণের লক্ষ্যে আবির হোসেন স্কলারশিপ নিয়ে আমেরিকায় পাড়ি জমান। সেখানে তিনি টেক্সাস থাকতেন ও লামওয়ার বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করতেন।
পাশাপাশি একটি শপিংমলে কাজ করতেন বলে জানিয়েছেন তার মা আনজুয়ারা বেগম।

আবিরের মেজো ভাই শেখ জাকির হোসেন জানান, ৩০ ডিসেম্বর তার সাথে আমার মোবাইল ফোনে কথা হয়েছিলো, সে ভালোই ছিলো। হঠাৎ কিছু সময় পর তার শালীকা আমাকে ফোন দিয়ে বলেন ভাইয়া, আবির ভাই আর নেই। একদল সন্ত্রাসী আবির ভাইয়ের শপিংমলে ডাকাতি করতে ঢোকে। আবির ভাই বাধা দিতে গেলে তারা আবির ভাইয়ের মাথায় ২টি ও বুকে ১টি গুলি করে। ঘটনাস্থলে আবির ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহত আবিরের স্ত্রী সানজিদা আলম মজুমদার ২ বছরের কন্যা সন্তান নিয়ে নিউওয়ার্কে তার মা বাবার কাছে থাকে।

নিহতের ছোট বোন আবেদা খাতুন বলেন, আমরা ভাই খুব ভালো ছাত্র ছিলো। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো। গত বছর ৩০ ডিসেম্বর স্কলারশিপ নিয়ে আমেরিকায় যান, আর গতকাল ছিলো সেই ৩০ ডিসেম্বর। ১ বছর পূর্ণ হলো, ঠিক সেই দিন আমেরিকার সময় আনুমানিক রাত ১০টায় আমার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

নিহতের বড় বোন মরিয়ম বেগম বলেন, আমার ভাইকে তো তারা মেরে ফেলেছে। সরকারের কাছে আমাদের চাওয়া ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দেয়।

এলাকাবাসী শেখ মনিরুল ইসলাম জানান, আবির ভাই খুবই ভালো মানুষ ছিলেন। এলাকার অসহায় মানুষের আপদে বিপদে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। ভাই যে মারা গেছে এটা আমরা মানতে পারছিনা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা আবির ভাই হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী