সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ডা. রাশেদুল হাসান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের লাইসেন্স পেলেন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার সন্তান ডা. রাশেদুল হাসান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের লাইসেন্স পেয়ে আন্তর্জাতিক চিকিৎসা অঙ্গনে বিরল অর্জন করেছেন। তিনি কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তার বড় ভাই উপজেলার হাজী নাছির উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল-মামুন।
অধ্যাপক মোঃ আল-মামুন জানান, তার ভাই ডা. রাশেদুল হাসান খুলনা জেলা স্কুলের ২০০০ ব্যাচ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
যুক্তরাষ্ট্রে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ক্যালিফোর্নিয়া মেডিক্যাল বোর্ড থেকে পূর্ণাঙ্গ Physician and Surgeon লাইসেন্স লাভ করেছেন। USMLE স্টেপ ১, ২ ও ৩ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ডা. রাশেদুল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিলে অবস্থিত ডেজার্ট ভ্যালি হাসপাতালে ৩ বছর মেয়াদী ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি সম্পন্ন করেন। যা পরিচালিত হয় California University of Science and Medicine (CUSM)–এর অধীনে। ২০২৬ সালের জুলাই মাস থেকে তিনি একই হাসপাতালে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়। এটি বাংলাদেশের মেডিকেল গ্রাজুয়েটদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এটি নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

এদিকে সাতক্ষীরার কৃতি সন্তান ডা. রাশেদুল হাসান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের লাইসেন্স পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে কলারোয়া উপজেলাবাসী।

একই রকম সংবাদ সমূহ

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশবিস্তারিত পড়ুন

‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকেবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ