মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের পদত্যাগ

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় পার্টির সদস্যসহ সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দেন।

তিনি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মশিউর রহমানের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে।

পদত্যাগকারী মশিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় পার্টির ব্যর্থতার দায়ভার নিয়ে এবং জাতীয় পার্টির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় আমি দলটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিবেন না। তবে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে সামাজিক কাজ করে যাবেন।’

মশিউর রহমানের সাথে জাতীয় পার্টি থেকে আরো পদত্যাগ করেছেন চন্দনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুর রহমান ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফুলবারীসহ দলটির কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৩০জন নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে মশিউর রহমানের সাথে পদত্যকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা